স্ট্রিম প্রতিবেদক

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পূজা, অষ্টপরিষ্কার দান, প্রার্থনা ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার (১ মে) বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। উদ্বোধন করেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে। সভাপতিত্ব করেন শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাশের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। একই ভূখণ্ডে আমরা সমঅধিকার এবং একই সম্ভাবনা নিয়ে বসবাস করি।’
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, বাসাবো বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার সড়ক, ড্রেন ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নে শিগগির কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
চলতি সপ্তাহে বৃষ্টির পর রাজধানীতে জলাবদ্ধতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, শহরের পানি দ্রুত নদীতে নিষ্কাশনে আগের পরিকল্পনাগুলোতে পর্যাপ্ত আউটলেট রাখা হয়নি। এখন এই সমস্যা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বড় বিনিয়োগের প্রয়োজন।
বর্তমান সরকার ও সিটি প্রশাসন জলাবদ্ধতা দূরীকরণে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, এর অংশ হিসেবে সরকার ইতোমধ্যে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় দুটি নতুন আউটলেট নির্মাণের অনুমোদন দিয়েছে। আর স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে ডিএসসিসি নিয়মিত ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের প্রবাহ সচল রাখার কাজ করছে।
এই উদ্যোগের সুফল পেতে খাল, নদী ও ড্রেনে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।
এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজন ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে