স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি অবৈধভাবে বাস করছেন, তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ বিষয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি তাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল বিষয় জানিয়েছি—বাংলাদেশ ফার্স্ট। এই নীতি মেনেই আমরা চলব। আমরা সম্পূর্ণভাবে আমাদের স্বার্থ বজায় রেখে অন্য দেশগুলোর সঙ্গে কর্মকাণ্ড নির্ধারণ করব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন পল কাপুর। আগামী দিনগুলোতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বিস্তৃত হবে। বৈধ কাগজপত্রহীন যেসব বাংলাদেশি আমেরিকায় আছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা কথা বলেছি। প্রক্রিয়াটি যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা আসতে পারেন, তা নিয়ে আমার সঙ্গে আলাপ হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কথা হয়েছে।’
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। আরও সাতজন আহত হয়েছেন, যা আমি তাঁর কাছে উল্লেখ করেছি। এই যুদ্ধ দীর্ঘায়িত ও বিস্তৃত হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে, তা আমাদের মতো দেশের পক্ষে বহন করা দুঃসাধ্য।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে এই সংঘাত ও সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা বলেছি।
তবে সামরিক সহযোগিতা নিয়ে এই মার্কিন কূটনীতিকের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন খলিলুর রহমান। তিনি বলেন, সেটি আমার দপ্তরের কাজও নয়। পাল্টা শুল্ক নিয়ে তিনি আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এর বাস্তবায়ন অব্যাহত রাখবে। আমি আশাবাদী, এই শুল্ক ১৯ শতাংশ থেকে কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে