স্ট্রিম প্রতিবেদক

‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব' প্রতিপাদ্যে এ বারের বিশ্বমুক্ত গণমাধ্যম পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সভায় কন্ঠ রোধের ভয় নয় বরং সাহসী সাংবাদিকতার বিষয়ে দৃঢ় প্রত্যয়ের আহবান জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
মাহফুজ আনাম বলেন, “২৬৬ জন সাংবাদিক হত্যামামলা বা সহিংসতার আসামি। বিচার প্রক্রিয়া নিশ্চিত হওয়া প্রয়োজন। এ ছাড়া ১৩ জন সাংবাদিক জেলে আছে। তাঁদের মামলার অগ্রগতি নেই, তারা যদি অপরাধ করে তাদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।”
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র বলতে সকলের কথা বলার স্বাধীনতা ও অপরের চিন্তা গ্রহণের ক্ষমতাকে বোঝায়। বিএনপিই সর্বপ্রথম বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে ১৯৭৫ সালে। সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে, এবং থাকবে।”
যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সে দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি- উল্লেখ করে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, এর দায় সরকারকে দেব নাকি আর কাকে দেব জানি না।” তিনি আরও বলেন, “গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে।তাহলেই গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে।”
নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, “ফ্যাসিবাদী রিজিম এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টই প্রমাণ করে গণমাধ্যম এখনও মুক্ত নয়।”
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছে। তবে, স্বাধীনভাবে জনগণের পক্ষে কথা বলার পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারি হস্তক্ষেপ গণমাধ্যমের উপর কমেছে তবে সামাজিক চাপ বেড়েছে।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে