স্ট্রিম প্রতিবেদক

দক্ষ জনশক্তি পাঠানো ও স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। বিশেষ করে, আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) টোকিওতে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিকবিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে এক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া এসব প্রস্তাব তুলে ধরেন। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।
সরকারের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে ড. ভূঁইয়া বলেন, বাংলাদেশ গত পাঁচ দশকের বেশি সময় ধরে জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের দক্ষ জনশক্তি জাপানের নির্মাণ, সেবা, উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নেয়ামত উল্যা ভূঁইয়া গত মে মাসে জাপান সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরিত দুটি সমঝোতা স্মারকের (এমওইউ) কথা উল্লেখ করেন। যার মাধ্যমে আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী জাপানে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাপানের সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ায় দক্ষ বিদেশি শ্রমশক্তির প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। তিনি এ বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি ‘জাপান সেল’ গঠন করা হয়েছে।
সিনিয়র সচিব বাংলাদেশে ‘স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ)’ ফিল্ড টেস্ট চালুর জন্য জাপানকে ধন্যবাদ জানান। খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত, উড়োজাহাজ শিল্প এবং জাহাজ নির্মাণ শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও এই পরীক্ষার সুযোগ সম্প্রসারণের অনুরোধ করেন।
নেয়ামত উল্যা ভূঁইয়া স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্প খাতেও অধিকতর সহযোগিতার প্রস্তাব দিয়ে জাপানকে চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ আমদানির আহ্বান জানান।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৭ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৯ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪৩ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে