স্ট্রিম প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, খাগড়াছড়িতে রাতে গোলাগুলি চলছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু পেইজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়াতে দেখা যায়। কিন্তু এই ভিডিওটি বাংলাদেশের নয় বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট যাচাইকারী প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গত আগস্টের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ হয়, এটি সেই ঘটনারই দৃশ্য।
ভিডিওটি থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘অং জোউ মাইন্ত’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ঘটনাটি ইন্দোনেশিয়ার।
পাশাপাশি, এরিক সুয়া নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট থেকেও ভিডিওটি ইন্দোনেশিয়ার বলে জানা যায়।
এ ছাড়া, ভিডিওটিতে একটি গাড়ির গায়ে ‘ব্রিমব’ লেখা দেখা যায়। অনুসন্ধানে জানা গেছে, এটি ইন্দোনেশিয়ার পুলিশের অধীন আধাসামরিক বিশেষায়িত ইউনিট 'মোবাইল ব্রিগেড কর্পস'। অর্থাৎ ইন্দোনেশিয়ার বিক্ষোভের ভিডিওকে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে; যা মিথ্যা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে