স্ট্রিম প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের বসুন্ধরা বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি স্থানীয় হক ডক ইয়ার্ডের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আহমেদ দেওয়ান প্রতিদিনের মতো ভোরের দিকে দক্ষিণ পানগাঁওয়ের নিজ বাসা থেকে কর্মস্থল হক ডক ইয়ার্ডের উদ্দেশে বের হন। পথে বসুন্ধরা বালুর মাঠ এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারীরা পেটে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাই মোহাম্মদ পিন্টু জানান, ‘আমার শ্বশুর জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান হক ডক ইয়ার্ডে ডিউটি করতে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে।’
নিহত আহমেদ দেওয়ান কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও এলাকার নাসুর উদ্দিন দেওয়ানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে (দক্ষিণ কেরানীগঞ্জ থানা) বিষয়টি জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে