স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে বর্তমান সংকট মোকাবিলায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের জন্য কয়েকটি নীতিগত সহায়তা বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামে অর্থমন্ত্রীর উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবনা বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিকে সচল রাখা, ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার একটি দূরদর্শী উদ্যোগ।
সংগঠনটির মতে, প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব। এতে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে শুধু প্রবৃদ্ধিনির্ভর ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়াকে বাজেটের অন্যতম ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেছে বিজিএমইএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি বিনিয়োগনির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তাসহ ১০টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, যা শিল্প-বাণিজ্য ও এলডিসি উত্তরণে সহায়ক হবে।
বাজেটে শিল্পের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করে বিজিএমইএ। এর মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের সুবিধার্থে কর কাঠামোর ধারাবাহিকতা অন্তত পাঁচ বছর বজায় রাখার পরিকল্পনা, এসআরও নির্ভরতা কমিয়ে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা (রিস্ক বেইজড অডিট) চালুর সিদ্ধান্ত এবং নগদ সহায়তার বিপরীতে আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ।
এ ছাড়া রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশন, স্বয়ংক্রিয় ও ফেসলেস রিফান্ড ব্যবস্থা চালু, উৎসে করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে গণ্য করা এবং ব্যবসা শুরুর ক্ষেত্রে অনলাইনভিত্তিক ‘সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।
নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পের জন্য ঘোষিত কর-সুবিধা, রিসাইকেল্ড পণ্যের করহার কমানো, ইটিপি রাসায়নিক আমদানিতে শুল্ক অব্যাহতি বজায় রাখা এবং পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে শুল্ক ও কর অব্যাহতির প্রস্তাবকে টেকসই শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিজিএমইএ।
সংগঠনটি আরও বলেছে, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন, সিনথেটিক ওভেন ফেব্রিক্স আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার, ত্রৈমাসিক ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ এবং ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে। পাশাপাশি এসএমই, নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য করমুক্ত টার্নওভারের সীমা বাড়ানোকে জনকল্যাণমুখী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিকগুলোর পাশাপাশি তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট মোকাবিলায় কিছু নীতিগত সহায়তা জরুরি বলে মনে করে বিজিএমইএ। সংগঠনটির দাবি, বৈশ্বিক মন্দা ও অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে তৈরি পোশাকের রপ্তানি আয় ৩ দশমিক ৪১ শতাংশ, ইউনিটপ্রতি গড় মূল্য ১ দশমিক ৫৫ শতাংশ এবং কাঁচামাল আমদানির জন্য ব্যাক-টু-ব্যাক এলসি খোলার পরিমাণ ৭ দশমিক ৯৩ শতাংশ কমেছে। এর ফলে গত তিন বছরে প্রায় ৪০০টি কারখানা বন্ধ হয়ে গেছে।
এ পরিস্থিতিতে পোশাক রপ্তানির বিপরীতে উৎসে করের হার বর্তমান ১ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৬৫ শতাংশ নির্ধারণ এবং তা আগামী পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে নগদ সহায়তার ওপর আয়কর পুরোপুরি প্রত্যাহার, সাব-কন্ট্রাক্ট প্রক্রিয়ায় দ্বৈত কর নিরসন, যৌক্তিক করপোরেট কর নিশ্চিত করা এবং ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর প্রস্তাবিত অতিরিক্ত আমদানি শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
বিজিএমইএ বলেছে, পোশাক খাত দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হওয়ার পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ব্যবসার ব্যয় কমানো, নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং কাস্টমস ও বন্দরসংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৯ মিনিট আগে
চিকিৎসা শিক্ষার প্রসারে নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ করার অনুমোদন দিয়েছে সরকার। রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের অনুমতি না পাওয়ায় নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ। সঞ্চালন লাইনের সক্ষমতার ঘাটতি দেখিয়ে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) এই অনুমোদন আটকে দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাঙামাটি পার্বত্য জেলায় শনিবার থেকে রোববার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে মাইকিং করেছে প্রশাসন।
১ ঘণ্টা আগে