স্ট্রিম প্রতিবেদক

ঢাকার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত রাঙামাটির উক্যছাইং মারমাকে (১৩) চোখের জল আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে স্বজন ও প্রতিবেশীরা। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা উসাইমং মারমা ও মা ডেজিপ্রু মারমা। বারবার ছেলের কথা স্মরণ করে মূর্ছা যাচ্ছিলেন মা। বিদায় বেলায় ছেলের জন্য সকলের কাছে আর্শীবাদ কামনা করেছেন তারা।
বুধবার (২৩ জুলাই) বিকাল ৪টায় রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে পারিবারিক শ্মশানে তাকে সৎকার করা হয়েছে।
এর আগে, সকাল থেকেই বাঙালহালিয়ার কিউংধং পাড়ায় চলে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য অনুষ্ঠান। যেখানে উক্য মারমাকে শেষ বিদায় জানাতে দূর-দুরান্ত থেকে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। স্মৃতিচারণ করে তার জন্য সকলে প্রার্থনা সভা করেন।
এদিকে, উক্যছাইং মারমার পরিবারকে শোক ও সমবেদনা জানাতে মঙ্গলবার রাতে ছুটে যান রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব রুদ্র। তিনি বলেন, এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা গভীর শোক প্রকাশ করছি।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা ১টার পর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যান রাঙামাটির ছেলে উক্যছাইং মারমা। সে মাইলস্টোনের ইংলিশ মিডিয়ামের সপ্তম শ্রেণীর ছাত্র এবং মাইলস্টোনের ছাত্রাবাসেই থাকতো।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৪৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে