স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে আজ রোববার নিয়মিত সংসদীয় কার্যক্রমের চেয়ে ‘জুলাই জাতীয় সনদ ও গণভোট বাস্তবায়ন আদেশ’ নিয়ে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিকেল ৩টায় অধিবেশন শুরু হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, “মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে এই সংসদ কীভাবে গঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এ ধরনের কিছুই যেন হয়নি।”
সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে তিনি আরও বলেন, “যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় এই বিষয়টি (জুলাই সনদ ও গণভোট) সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত এবং এর সুরাহা হওয়া উচিত। এরপর আমাদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা দরকার।”
বিরোধীদলীয় নেতার দেওয়া নোটিশের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, “আমরা আজকে বিধি মোতাবেকই একটি নোটিশ দিয়েছি। আমি আপনার এবং এই হাউসের প্রতি আবেদন জানাচ্ছি যে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আগে আলোচনা করা হোক। এটিই আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ।”
এর আগে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান একটি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন। ওই নোটিশের মূল বিষয়বস্তু ছিল—‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে