স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিউমার্কেটের পশ্চিম পাশে শাহ নেওয়াজ হলের বটতলায় এই হত্যাকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বটতলা এলাকায় ওই ব্যক্তিকে খুব কাছ থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
রতন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই ব্যক্তি দ্রুত হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মাস্ক পরা এক যুবক তাঁকে লক্ষ্য করে প্রথমে দুটি গুলি ছুড়ে। এরপর দৌড়ে কাছে গিয়ে আরও দুটি গুলি করে। মাটিতে লুটিয়ে পড়লে ঘাতক সামনে গিয়ে মাথায় ঠেকিয়ে আরেকটি গুলি করে।
তিনি আরও জানান, ওই সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে ঘাতক যুবক ফাঁকা গুলি ছুড়ে। এরপর অপেক্ষমাণ একটি মোটরসাইকেলের পেছনে চড়ে বিডিআর গেটের দিকে পালিয়ে যায়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব স্ট্রিমকে বলেন, কারা, কেন গুলি করেছে, তা জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একাধিক দল রয়েছে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে