হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৬: ২৪
হাম। স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় ২ জন এবং সিলেট ও ময়মনসিংহে ১ জন করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬১৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৭১২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৯ হাজার ২০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৯ হাজার ১৫২ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১১ হাজার ৭১০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত