স্ট্রিম প্রতিবেদক

আগের দুই সরকারের কেউই হামের টিকা আমদানি করেনি, এতেই রোগটির প্রকোপ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) সংসদে গাজীপুর-৪ আসনের এমপি সালাহউদ্দিন আইউবীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব রাজনৈতিক দল, সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনক হলো, সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনক হলো, অন্তর্বর্তী সরকারের সময়ও শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। গত কয়েক বছর ধরে টিকা না আনায় স্বাভাবিকভাবেই সমস্যাটি দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, খুব দ্রুততার সঙ্গে ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে অনেক সাহায্য করেছে। তারা দ্রুত হামের টিকা পাঠিয়েছে। ফলে দেশের প্রায় ২ কোটি শিশুকে আমরা টিকা দিতে পারব।
হামের টেস্ট কিটের স্বল্পতা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যাপারে সরকার কাজ করছে। অনেক কিট এসে পৌঁছেছে। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টের কাস্টমসে আছে। সেগুলো খুব তাড়াতাড়ি ছাড়পত্র পেয়ে যাবে। সরকার সতর্কতার সঙ্গে হাম মোকাবিলার চেষ্টা করছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে