স্ট্রিম প্রতিবেদক

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি ভ্রাম্যমাণ নজরদারি দল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। এরই মধ্যে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুটি পরিবহনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিআরটিএ’র কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে অভিযানটি চালানো হচ্ছে। অভিযানে উপস্থিত আছেন বিআরটিএ’র কর্মকর্তা রফিক ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ও ইসরাত জাহান।
গাবতলী বাস টার্মিনাল দিয়েই উত্তর এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ যাতায়াত করেন। আ সকালে এ টার্মিনালে যাত্রীদের বেশ ভিড় দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় কমতে থাকে।
অন্যদিকে, যাত্রীদের অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে বিআরটিএ কর্মকর্তা রফিক ইসলাম স্ট্রিমকে জানান, নওগাঁ রুটের বাস ভিআইপি পরিবহন ৬৯০ টাকার ভাড়া জায়গায় ১০০০ টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। পরে পরিবহনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা স্ট্রিমকে জানান, তাঁরা অভিযোগটি দ্রুত আমলে নিয়ে পরিবহনটিকে বিআরটিএ’র দেওয়া চার্টের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, শ্যামলী পরিবহনের বিরুদ্ধেও অতিরিক্ত ভাড়ার নেওয়ার অভিযোগ করেন যাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ’র দলটি পরিবহনটির কাউন্টারে যান। এসময় দেখা যায়, তেঁতুলিয়া রুটের এক বাসে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কর্তৃপক্ষ। পরে ম্যাজিস্টেট ভাড়ার চার্ট দেখতে চান। দেখা যায়, পরিবহনটির পঞ্চগড়ের রোড পারমিট থাকলেও তেতুলিয়ার নেই। পরে পরিবহনটির গাবতলীর কাউন্টার মাস্টার মল্লিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, শুকতারা নামে একটি পরিবহন ১৩০ টাকার ভাড়া ২০০ টাকা চেয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরদারি দলটি দ্রুত ব্যবস্থা নেন এবং যাত্রীদের নির্ধারিত ভাড়া দেওয়ার কথা বলে। বাস কন্ট্রাক্টর কোনো প্রকার বেশি ভাড়া চাইলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান সুকান্ত সাহা।
দুপুর সোয়া ১২টার দিকে সুকান্ত সাহা ও ইসরাত জাহান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তাঁরা জানান, তাঁদের দলটি ৩ ভাগে বিভক্ত হয়ে কল্যাণপুর, গাবতলী ও নবীনগরে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছেন।
তাঁরা আরও জানান, তারা প্রধানত ফিটনেসবিহীন গাড়ি, বিআরটিএর চার্টের অতিরিক্ত ভাড়া নেওয়া, পারমিটহীন রুটের যাত্রী তোলা, সিটের অতিরিক্ত যাত্রী নেওয়াসহ বিভিন্ন অভিযোগের তাৎক্ষণিক সুরাহা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাঁরা দুটি পরিবহনকে জরিমানা এবং অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরতের ব্যবস্থা করেন।
সকালে গাবতলীতে যাত্রীদের চাপ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। আবার বড় ব্যানারের পরিবহনগুলো যাত্রী পেলেও, ছোট পরিবহনগুলো তেমন যাত্রী পাচ্ছেন না।
এই ব্যাপারে যশোর-চুয়াডাঙ্গা রুটের জননী বাসের কাউন্টার মাস্টার স্ট্রিমকে জানান, গতকাল বিকেল ৪টা থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত যাত্রী পেয়েছেন। কিন্তু তারপর থেকে যাত্রী নেই বললেই চলে।
তাঁর দাবি, ঈদের ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়েছেন। এ জন্য আজ যাত্রী সংকট। বর্তমান পরিস্থিতিতে যাত্রী কম হওয়া এবং ফিরতি রুটে যাত্রী প্রায় না পাওয়ায় তারা লসে পড়বেন।
গাবতলীতে বরিশাল রুটের লাবিবা বাস কাউন্টার মাস্টার শাওন স্ট্রিমকে জানান, গতকাল সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায় ধারণা করা হচ্ছে বাংলাদেশে ৩০টা রোজা হবে। ফলে টিকিট আগে যা বিক্রি হয়েছে তা তো আছেই, নতুন করে স্পেশাল ট্রিপ যোগ করবেন।
রাস্তায় যানজটের ব্যাপারে তিনি জানান, যানজট নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি।
গাবতলীতে থাকা হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার সৈকত স্ট্রিমকে বলেন, ‘আমার অভিজ্ঞতা অনুযায়ী এবারের ঈদের মতো স্বাচ্ছন্দ্য সড়ক বিগত বছরগুলাতে ছিল না। উত্তরবঙ্গের বাস আগে যমুনা, টেকনিক্যাল, নবীনগর, চন্দ্রাতে জ্যামে আটকে থাকলেও এবারে এখন পর্যন্ত আমাদের কোনো বাস জ্যামে তেমনভাবে আটকে নেই।’
বাড়তি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি। আমাদের নিজস্ব তেলের পাম্প থাকায় বর্তমানে তেলের সংকট হবে না বলেও আশা করছি।’

.png)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন।
২৯ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অসত্যতার অভিযোগ তুলেছেন বিএনপির নেতা মো. কামরুজ্জামান (রতন)।
৩১ মিনিট আগে
প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম জামিন পেয়েছেন। রোববার (২১ জুন) বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তাঁর জামিন মঞ্জুর করেন।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে