স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লা নামেই নতুন বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
ড. মোশাররফ বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জেলা, যা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই কুমিল্লাকে বিভাগ করার দাবি রয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দিলেও তা কুমিল্লার নামে না করে ভিন্ন নামে করার উদ্যোগ নিয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কুমিল্লার জনগণ দল-মত-নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছিল।
এই সংসদ সদস্য আরও বলেন, কুমিল্লা বিভাগের বিষয়ে আগে আশ্বস্ত করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে এ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তিনি বলেন, “কুমিল্লার জনগণের প্রত্যাশা—কুমিল্লা নামেই বিভাগ হোক।” দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটি বাস্তবায়নের জন্য তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান। কুমিল্লার মানুষের এই দাবি পূরণ হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে