স্ট্রিম প্রতিবেদক

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শীর্ষ নেতৃত্বে অস্থিরতা কাটছে না। বিগত মাত্র ২২ মাসে ব্যাংকটিতে তিনবার চেয়ারম্যান পরিবর্তনের ঘটনা ঘটেছে।
ব্যাংকটিকে বিতর্কিত এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করতে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও ঘনঘন নেতৃত্ব পরিবর্তন এখন বড় ধরনের আস্থার সংকট ও নিয়ন্ত্রণের লড়াইয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে।
নেতৃত্বে পরিবর্তনের খতিয়ান
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করার লক্ষে সোনালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই ২০২৫ সালের জুলাইয়ে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাবের তথ্য তলব করলে তিনি পদত্যাগ করেন।
এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা অধ্যাপক এম জুবায়দুর রহমান। পেশাদারিত্বের ছাপ রাখার চেষ্টা করলেও নীতিনির্ধারণী মহলের সঙ্গে মতপার্থক্যের জেরে তিনিও ২০২৬ সালের মে মাসে পদত্যাগ করেন।
সর্বশেষ গত ২৪ মে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগ ঘিরে বিতর্ক ও বিক্ষোভ
মো. খুরশীদ আলমের নিয়োগের প্রথম দিনেই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরামের’ ব্যানারে বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা তার নিয়োগ বাতিলের দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক তার পক্ষেই অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, খুরশীদ আলমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগে পদত্যাগে বাধ্য করা হয়েছিল।
কেন এই উত্তেজনা
খুরশীদ আলমকে ঘিরে সম্প্রতি পুরোনো অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কৌশলে ৫৪ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ একটি অফিস আদেশ জারি করে।
ওই আদেশে বলা হয়, ২০১৭ সালের ৩ এপ্রিল খুরশীদ আলমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস-২০০৩-এর ৪৪ (১) (বি) ধারা অনুযায়ী তাঁর দুটি বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বন্ধ করা হয়।
তবে দীর্ঘ আট বছর পর ওই ঘটনার বিষয়ে অবস্থান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘সে সময় খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। এ কারণেই পরে তিনি নির্বাহী পরিচালক এবং ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।’
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক মনে করে তাদের সিদ্ধান্ত সঠিক। কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করবে না।
তবে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভকারীরা নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ ও সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ করেছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংককে দেউলিয়া করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাংকটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে খুরশীদ আলমকে এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমরা তাঁর পদত্যাগ দাবি করি।’
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মানববন্ধনে আসা গ্রাহক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ইসলামী ব্যাংক বিশ্বের অন্যতম সুনাধন্য একটি ব্যাংক। এখানে আমরা কঠোর পরিশ্রমের আমানত রাখি। কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি, একটি গোষ্ঠী ব্যাংকটির সুনাম নষ্ট করতে চায়।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মঙ্গলবার (৩ জুন) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (পিজিএ) হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ছয়টি বিষয়ে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
সড়কবাতি তৈরির বিষয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদকের সঙ্গে থাকবেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট।
২ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (৩ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে