স্ট্রিম প্রতিবেদক

কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উন্নতমানের একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে অন্য সড়কেও।
আজ বুধবার সকাল ১০টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’–এর ব্যানারে কারিগরি শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন শুরু করেন। প্রথমে তাঁরা সাতরাস্তায় ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জড়ো হন। এর পর মিছিল নিয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেন।
শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা জানান, ছয় দফা দাবি অবিলম্বে না মানলে আরও কঠোর আন্দোলন করা হবে।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড), কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।
সাতরাস্তা ছাড়া রাজধানীর মিরপুরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া কুমিল্লা, নরসিংদী, সিলেট, দিনাজপুর ও গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর মহাখালী ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে মানুষ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে