স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথ হারানো এক নারীকে (২৮) দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। উপজেলার রাজগাতী ইউনিয়নের গাতীপাড়া গ্রামে ওই নারীকে আশ্রয় দেওয়ার কারণে আশ্রয়দাতা পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ওই নারীর বাবার বাড়ি সুনামগঞ্জে। এ ঘটনায় তাঁর বাবা বাদি হয়ে নান্দাইলের কান্দিউড়া আব্দুল জব্বারের ছেলে কাজল মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে চিকিৎসার জন্য ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (২০ এপ্রিল) বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভালুকায় যাওয়ার পথে রাস্তা হারিয়ে নান্দাইল চৌরাস্তা এলাকার চলে আসেন ওই গৃহবধূ। এ সময় সন্ধ্যায় কয়েকজন লোক তাঁকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নান্দাইল চৌরাস্তা থেকে তাড়াইল সড়কের শিমুলতলা এলাকার একটি বিলে নিয়ে যান। সেখানে চারজন তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। পরে আরও দুজন ওই এলাকার একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে।
পরে ওই নারীকে বাড়িটি থেকে বের করে এনে রাস্তায় রেখে যায় তারা। শিমুলতলা এলাকার ইজিবাইকচালক সুজন মিয়া জানান, ঘটনার দিন রাতে শিমুলতলা এলাকায় ওই নারী একটি শিশুকে কোলে নিয়ে বসে কাঁদছিলেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি ঘটনা খুলে বলেন।
তিনি বলেন, এমনকি বিলে ধর্ষণের সময় শিশুটি কান্না করলে ধর্ষণকারীরা তাকে মেরে আহত করে। এতে করে শিশুটির চোখের নিচে ফুলে গেছে।
ঘটনার বিস্তারিত শোনার পর ইজিবাইকচালক সুজন ওই নারীকে তাঁর বাড়িতে এনে আশ্রয় দেন। এদিকে খবর পেয়ে গত শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে কান্দিউড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাজল মিয়া ওই নারীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে তাঁকে নিয়ে যেতে ব্যর্থ হন। পরে আশ্রয়দাতাসহ বাড়ির অন্যদের হুমকি দিয়ে চলে যান তিনি।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার সাবেক ইউপি সদস্য বাশারত মিয়া আরেকদফা আশ্রয়দাতার বাড়ি থেকে ওই নারীকে সরানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন সুজন মিয়া। তিনি জানান, কেন ওই নারীকে আশ্রয় দিয়েছি, তা নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে।
এদিকে ওই নারীকে উদ্ধারের পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার সুজন মিয়ার বাড়ি থেকে ওই নারীকে তাঁর শিশুসহ উদ্ধার করে চিকিৎসার জন্য নান্দাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে ওই নারীর বাবা এসে মামলা করলে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে ওই নারীকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে