স্ট্রিম প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও এর কার্যকর বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট এবং ৩০ দশমিক ৩৪ শতাংশ বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বেশ চ্যালেঞ্জিং।’
৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, চলতি অর্থবছরে এই বাস্তবায়ন হার ছিল মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ। তাই শুধু বড় বাজেট নয়, বরং কার্যকর বাস্তবায়নই আসল চাবিকাঠি।
কর ব্যবস্থাপনায় কিছু উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামালে উৎসে কর ৪ শতাংশে নামিয়ে আনা, ৬০টি নিত্যপণ্যে মাত্র ০ দশমিক ৫ শতাংশ উৎসে কর নির্ধারণ, পাঁচ বছরের জন্য কর কাঠামো আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে কর ছাড়ের প্রস্তাব।
ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি বাড়ানো এবং ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের বিধানকেও ব্যবসাবান্ধব বলে মনে করছে সংগঠনটি।
তবে উচ্চ মূল্যস্ফীতির সময়ে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত এবং সর্বোচ্চ ব্যক্তিগত আয়কর হার ৩৫ শতাংশ নির্ধারণ করায় হতাশা প্রকাশ করেছে ডিসিসিআই। মধ্যবিত্ত করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে তারা।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ, নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখা এবং ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন সুবিধার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার।
এ ছাড়া বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও প্রযুক্তিপণ্যে কর কমানোর সিদ্ধান্ত দেশীয় শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সংগঠনটি। একই সঙ্গে স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা এবং ই-বাইক শিল্পে রেয়াতি সুবিধার সিদ্ধান্তকে সময়োপযোগী বলছে ডিসিসিআই।
বৈদ্যুতিক যানবাহনের ওপর ভ্যাট বাদ দেওয়া হলেও দেশের খনিজ সম্পদ রক্ষা ও গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খননে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে ডিসিসিআই। পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি মূল্য কাঠামো প্রণয়নেরও সুপারিশ করেছে তারা। ব্যবসা সহজীকরণে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা বাধ্যতামূলক করা, ৪৮ ঘণ্টায় কোম্পানি নিবন্ধন, ৭ দিনের মধ্যে লাইসেন্স প্রদান এবং বিদেশি ঋণের সুদের ওপর উৎসে কর কমানোর প্রস্তাবকে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে ঢাকা চেম্বার।
অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬