স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই এবং কমিশন কোনো কিছু জোর করে চাপিয়ে দেবে না। তিনি বলেন, কমিশন কেবল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারকে সুপারিশ করতে পারে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকটি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার–সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণের জন্য আয়োজন করা হয়। বৈঠকের শুরুতে এসব কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
কমিশনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘সর্বশেষ আলোচনায় কিছু বিষয়ে একমত হইনি, নোট অব ডিসেন্টও তৈরি হয়েছে। সেই খসড়া আমরা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারা মতামত জানিয়েছে। অঙ্গীকারনামার বিষয়েও বেশ কিছু আলোচনা হয়েছে। আশা করছি, চূড়ান্ত খসড়া বিকেল নাগাদ পৌঁছে যাবে।’
আলী রিয়াজ আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিকবার বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আলোচনা হয়েছে। প্যানেলে দুই জন সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী এবং একজন আইন শিক্ষকের অংশগ্রহণ ছিল। আলোচনার এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল ও আইন উপদেষ্টা ও বৈঠকে যোগ দেন। বিশেষজ্ঞ প্যানেল এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বোঝা গেছে, জুলাই সনদের কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।
অধ্যাপক আলী রিয়াজ জোর দিয়ে বলেন, ‘কমিশন নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। আমরা চাই, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারকে সুপারিশ প্রদান করা হোক।’
বৈঠকের সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অনুষ্ঠানে উপস্থিত আছেন কমিশনের সদস্যরা,বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং আইয়ুব মিয়া।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে