স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটি সদরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ওই ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক শিশুটির চাচাতো ভাই।
প্রতিবেশীরা জানায়, রাত ৮টার দিকে শিশুটি ঘরের পাশের রাস্তায় খেলছিল। সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায় চাচাতো ভাই। পরে নিজেদের বাসায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। বাসায় ফেরার পর বড়বোন রক্তক্ষরণ দেখে শিশুটিকে জিজ্ঞাসা করলে ঘটনা জানতে পারে।
তারা আরও জানায়, পরিবারের সদস্যরা পরে শিশুটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান জানান, রাতে শিশুটিকে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয় প্রভাবশালী কয়েকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চাচাতো ভাই পলাতক, তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে