স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রিতে অস্থিরতা কাটছে না। তপ্ত রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের। মিরপুর, গাবতলী ও আসাদগেট এলাকার অধিকাংশ পাম্পে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ‘রেশনিং’ বা কোটা পদ্ধতিতে তেল বিক্রি করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই পরিস্থিতির জন্য ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটাকে দায়ী করলেও পাম্প মালিকরা বলছেন, জোগান আগের চেয়ে অনেক কমেছে।
সরেজমিনে মিরপুরের স্যাম অ্যাসোসিয়েটস ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত মোটরবাইক ও গাড়ি তেলের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে। সেখানে অপেক্ষারত আরোহী আব্দুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টায় এসেও তিনি তেল পাননি, কারণ তেলবাহী গাড়ি আসবে দুপুরে। পাম্পের মিটারম্যান রিফাত জানান, গতকাল তারা ৭ হাজার লিটার তেল দিলেও আজ জোগান অনিশ্চিত। বর্তমানে মোটরসাইকেলের জন্য ৫০০ এবং পরে তেলের পরিমাণ কমায় ৩০০ টাকার সীমা নির্ধারণ করে তেল দেওয়া হচ্ছে।

গাবতলীর মোহনা ফিলিং স্টেশনেও ছিল একই চিত্র। পাম্পের ক্যাশিয়ার পিন্টু জানান, আজ তারা মাত্র ৩ হাজার লিটার তেল পেয়েছেন। ফলে মোটরসাইকেলের জন্য ৩০০ এবং গাড়ির জন্য সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে গাবতলীর মাজার রোডের এসপি ফিলিং স্টেশনে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা গেছে।
আসাদ গেট এলাকার তালুকদার পাম্প ও সোনার বাংলা পাম্পে গ্রাহকদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তালুকদার পাম্পের ম্যানেজার তন্ময় জানান, আজ তারা ১৮ হাজার লিটার তেলের বরাদ্দ আশা করছেন। ভিড় সামলাতে তারা মোটরসাইকেলে ৫০০ এবং গাড়িতে সর্বোচ্চ ২ হাজার টাকার তেল দিচ্ছেন। অন্যদিকে সোনার বাংলা পাম্পের ম্যানেজার হিমালয় মণ্ডল জানান, আগে দৈনিক ৪৫ হাজার লিটার তেল পেলেও এখন পাচ্ছেন মাত্র ৩৬ হাজার লিটার। সরবরাহ সংকটের কারণে আগামীকাল তেল দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু দাবি করেন, দেশে তেলের কোনো সংকট নেই। তিনি বলেন, ‘প্যানিক বায়িং’-এর ফলে পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়। তেল নিয়মিত পাম্পে সরবরাহ করা হচ্ছে। তবে মাঠপর্যায়ের চিত্র বলছে, জোগান কম থাকায় সাধারণ মানুষকে তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে