স্ট্রিম প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে নতুন আয়ের উৎস খুঁজে বের করা এবং কর ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
সোমবার (১৮ মে) রাজধানীর লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। সেখানে এসব আলোচনা উঠে আসে।
তৌফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ বিরতির পর আবারও সম্পদ কর চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ধারণা করা হচ্ছে, ৪ কোটি টাকার বেশি নিট সম্পদের ওপর শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে ১ শতাংশ হারে এই কর আরোপ করা হতে পারে। যা থেকে বছরে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তি রাজস্ব আয় সম্ভব।
তৌফিকুল ইসলাম খান বলেন, দেশে বর্তমানে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর কোনো কর নেই, যা আন্তপ্রজন্ম সম্পদ কুক্ষিগত হওয়ার একটি বড় কারণ। তাই উচ্চমূল্যের সম্পত্তি হস্তান্তরের ওপর উত্তরাধিকার কর আরোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।
বাজেটবিষয়ক এই আলোচনায় ডিজিটাল অর্থনীতির কর নিয়েও আলোচনা হয়েছে। ২০২২ অর্থবছরে ই-কমার্স খাতের লেনদেন ৯৬ দশমিক ৫ বিলিয়ন টাকায় পৌঁছালেও, এর বড় একটি অংশ এখনো করের আওতার বাইরে। যদিও সম্প্রতি সম্পাদিত মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি মার্কিন কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর আরোপের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা তৈরি করেছে বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া কর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়ে তৌফিকুল ইসলাম খান বলেন, দেশে ১০ মিলিয়ন টিআইএনধারী থাকলেও মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ রিটার্ন জমা দেন। তিনি বলেন, শুধু করের হার বাড়িয়ে লাভ নেই, করের ভিত্তি বাড়াতে হবে।
সংলাপে আরও উঠে আসে, বাংলাদেশের প্রত্যক্ষ করের অনুপাত বিশ্বে অন্যতম সর্বনিম্ন। এই ঘাটতি পূরণে পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। কর ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ‘কম হার, বিস্তৃত ভিত্তি এবং ন্যূনতম কর ফাঁকি’—এই তিন মূলনীতি অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩৭ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে