স্ট্রিম প্রতিবেদক

প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোভাব ত্যাগ করতে হবে। বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না।
আজ রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ৪৫তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে, নিজেরা নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। ভারতও তাদের নিজেদের ভাগ্য নিজে পরিচালনা করবে। তারা সুখে-শান্তিতে থাকুক, আমরাও সুখে-শান্তিতে থাকি। সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকুক। কিন্তু বারবার সীমান্ত এভাবে রক্তাক্ত করলে কখনোই ভালো সম্পর্ক গড়ে ওঠে না।’
রিজভী বলেন, ‘ঢাকা-দিল্লি অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান। তারপরেও গতকাল দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। এগুলো কীসের আলামত? বাংলাদেশ ও ভারতের জনগণ চায় প্রতিবেশী দুটি দেশ শান্তিপূর্ণ থাকুক।’
তিনি আরও বলেন, ‘ভারতের জনগণ যে কাউকে ভোট দিতে পারেন। যেকোনো দলকে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারেন। সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে বারবার বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? সীমান্তে রক্তপাত কত দিনে বন্ধ হবে?’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে