স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাবেক এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলী আজমের (৬০) গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানায়। তিনি পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া ৫ নম্বর রোডের বাসায় থাকতেন।
আলী আজমের মেয়ে শিখা বলেন, বাবা বর্তমানে অবসরে আছেন। সকালের দিকে খিলগাঁও নন্দীপাড়া বাজারে কেনাকাটা করতে যান। রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। পরে আমরা গিয়ে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা আজ শেষ হতে যাচ্ছে। তবে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় করদাতারা আগামী ১৭ মে পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
১২ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে
রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মোহাম্মদ রাফি (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৯ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ‘মাকতাবাহ আল হিম্মাহ আদ দাওয়াতুল ইসলামিয়াহ’ নামে উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।
৪০ মিনিট আগে