স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার (৮ মার্চ) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৯৯ রাঙামাটি আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসর্টি) ভোটকেন্দ্রে সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন। তিনি কোনোকিছু না জানিয়ে দায়িত্ব পালনে বিরত থাকেন; যা নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫ (১) অনুযায়ী অসদাচরণ। এর পরিপ্রেক্ষিতে আইনটির ৫ (৩) ধারা অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্তের নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইন অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।
আবদুল্লাহ আল মামুন রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে রাঙামাটি জেলা নির্বাচন অফিস। তবে বরখাস্তের বিষয়ে জানতে চাইলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল হক বলেন, ‘এরকম তথ্য আমরা কোনো কিছু পাইনি।’
রাঙামাটি জেলাপ্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, ‘বিষয়টি সঠিক। নির্বাচন কমিশন থেকে আমাদের গতকাল (রোববার) জানানো হয়েছে।‘
অব্যাহতি দেওয়া ব্যক্তি কোন প্রতিষ্ঠানের চাকরিরত, জানতে চাইলে জেলাপ্রশাসক বলেন, ‘আমার আসলে মনে নেই একটু দেখতে হবে। ইউএনও বিলাইছড়িকে একটু ফোন দেন অথবা টেক্সট করে রাখেন।’
পরে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসনাত জাহান খানকে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে রাঙামাটি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘অব্যাহতি দেওয়া ব্যক্তি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বিলাইছড়ি উপজেলার মাঠ কর্মকর্তা।’ কী কারণে দায়িত্ব পালন করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি জানি না। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার এটা বলতে পারবেন।’

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ২১ বয়সী দেখিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়। পরে আবেদন করা হলে রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রফিকুল ইসলাম শিশু হুসেন আলীর জামিন মঞ্জুর করেন।
৪১ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সরকার ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই মন্তব্য করে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।
৪৪ মিনিট আগে
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ এপ্রিল) রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে