জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাইলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৫: ০৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। শনিবার (১১ নভেম্বর) তিনি দেশের মানুষের কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসাইন জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

উল্লেখ্য, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওইদিন রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্ট) ইনফেকশন হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সম্পর্কিত