স্ট্রিম ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ৩৯ জন যাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। ঝোড়ো বাতাস ও তীব্র স্রোতের কারণে এ ট্রলারডুবি হয়।
৩১ মে শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবার চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন ও হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, দুপুর দুইটার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, একজন রোহিঙ্গা রোগী, একজন আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মীসহ মোট ৩৯ জন যাত্রী একটি ট্রলারে করে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে ট্রলারটি সাত-আট কিলোমিটার অগ্রসর হলে করিমবাজার সংলগ্ন ডুবার চরে ঝোড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে এবং সেখানেই ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই ভাসানচর থানার ওসি নৌবাহিনী ও কোস্টগার্ডকে খবর দেন। উদ্ধার অভিযান শুরু হলে ৩১ জন যাত্রীকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সাতজনকে উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা গণমাধ্যমকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি ও আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে