স্ট্রিম প্রতিবেদক

মহান মে দিবসের সমাবেশে লাখো শ্রমিক জমায়েতের আশা করছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামীকাল শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বক্তব্য দেবেন দলের জ্যেষ্ঠ নেতারা।
সমাবেশ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে প্রস্তুতিমূলক সভা ও নানা কার্যক্রম চালাচ্ছে শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শ্রমিক দলের নেতারা জানিয়েছেন, সারাদেশ থেকে বন্দর, রেল, সড়ক পরিবহন, পাট, সুতা, গার্মেন্টস, ওষুধ কারখানা, রিকশা, ভ্যান—সব শ্রেণির শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক সমাবেশে অংশ নিবেন। সেখানে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজ, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্রসহ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি তোলা হবে।
সমাবেশে দলীয় সংগীত পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বিএনপির সাংস্কৃতিক শাখা জাসাস।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা আশা করছি, অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী-কর্মজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে উপস্থিত হবে। সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে