স্ট্রিম প্রতিবেদক

দেশে হাম ও রোগটির লক্ষণ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও লক্ষণ নিয়ে মৃত দাঁড়াল ১১৩ জনে। এই সময়ে সন্দেহজনক হামের রোগী ৭ হাজার ৬১০ জন, যাদের মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছেন ৯২৯।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫৪ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগী দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৯৩ জনসহ এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। তবে সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিতে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৩৯২ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে হামে আক্রান্ত ৩৮।
হামের বিস্তারের মধ্যেই রোববার সকাল থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা করোনা মহামারির চেয়ে কোনোভাবেই কম উদ্বেগজনক নয়। অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণেই আজ এই সংকট তৈরি হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে বিশেষ টিকাদান চলবে। এরপর ৩ মে থেকে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করে পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে