স্ট্রিম প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বুধবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আখতার লিখেছেন, ‘এই ঘোষণাপত্রে আমাদেরকে অল্পে সন্তুষ্ট থাকতে হলো৷ আমরা ঘোষণাপত্র পেলাম, পরিপূর্ণতার অভাব রয়ে গেল।’
তবে 'দিনশেষে জুলাইয়ের স্বীকৃতির দলিল পাওয়াটা অর্জন' বলেও উল্লেখ করেছেন আখতার হোসেন।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ছিল আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় এক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এসময় তাঁর সঙ্গে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ঘোষণাপত্র বাস্তবায়নের ‘সুনির্দিষ্ট নির্দেশনা’ এবং ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪ আহত-নিহতদের প্রাপ্তি নিয়ে নির্দিষ্ট বক্তব্য’ না থাকায় এ হতাশা ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ’।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।’
জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ তাহের বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে, তার কোনো নির্দেশনা নেই।’
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ স্বাগত জানান।
তিনি বলেন, ‘আশা করি, খুব শিগগির ঐকমত্যের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় সনদ স্বাক্ষরিত হবে। সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ-আলোচনা হয়, এতে আমরা অংশগ্রহণ করব।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি নির্বাচনের ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই।’

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে