স্ট্রিম ডেস্ক

মানিকগঞ্জের ঘিওরে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার ও এ ঘটনায় তাঁর ভক্তদের ওপর হামলা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা। ‘মব’ রুখতে কেউ কেউ সরকারের দুর্বলতাকে দায়ী করছেন। আবার অনেকে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সমালোচনা করেছেন।
এমন পরিস্থিতিতে আজ সোমবার (২৪ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন ফারুকী। তিনি স্বীকার করেছেন, সরকারে যোগ দেওয়ার পর গত চারটা দিন ছিল আমার জন্য সবচেয়ে অস্বস্তির। অনেকেই আমাকে বলেছেন, আমি চুপ করে আছি কেন? আমি বলেছি, আমাদের কাজ তো কাজটা করা। সরকারে বসে বিবৃতি দেওয়া না। এরপরই ফারুকী চারটি প্রসঙ্গ তুলে সমালোচনার জবাব দেন।
ফারুকী লিখেছেন, বাউলশিল্পী গ্রেপ্তারের খবর পাওয়া মাত্রই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে পাঠানো হয় একটি ভিডিও ক্লিপ এবং ঘটনাটির সংবেদনশীলতা ও ঝুঁকি সম্পর্কে জানানো হয়। তিনি বলেন, ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেওয়ার পূর্ণ এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সংস্কৃতি মন্ত্রণালয়ের নয়। তবে ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উল্লেখ করে নাগরিক হিসেবে ফারুকী সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।
ফারুকী লিখেছেন, কিছু মানুষ ইচ্ছাকৃত তাঁকে লক্ষ্য করে সমালোচনা করছেন। তাঁর অভিযোগ, ইতিহাস অনুসন্ধান ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিকে সামনে আনার কাজ সংস্কৃতি মন্ত্রণালয় শুরুর পর থেকেই কিছু মহলে অস্বস্তি তৈরি হয়েছে।
ফারুকী লিখেছেন, শহীদদের জন্য কাজ করার জন্য যদি কেউ অস্বস্তি পান, দুঃখিত– এটি আমাকে করতেই হবে। ইতিহাস আঁড়াল করে রাখার প্রবণতা ঠেকাতে সংস্কৃতি মন্ত্রণালয় গবেষণা করছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
ফারুকী লিখেছেন, ফকির-বাউলদের ওপর হামলার ইতিহাস বহু পুরোনো। এসব ঘটনার অধিকাংশ পূর্ববর্তী সরকারগুলোর আমলে ঘটেছে। তিনি লেখেন, সংস্কৃতি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা থেকেই লালনকে জাতীয়ভাবে উদ্যাপন, সারাদেশে সাধুসঙ্গ আয়োজন, ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, নববর্ষসহ সব জনগোষ্ঠীর উৎসব উদ্যাপনে পদক্ষেপ নিয়েছে। এটিকে ফারুকী ‘নতুন বাংলাদেশের বহুত্ববাদী অবস্থান’ অভিহিত করেন।
ড্রোন শো নিয়ে সমালোচনাকে ‘তামাশাময়’ উল্লেখ করে ফারুকী লিখেছেন, এটি নতুন কিছু নয়, বিশ্বে বড় বড় অনুষ্ঠান, উৎসব, উদ্বোধনী আয়োজনে ড্রোন শো এখন স্বাভাবিক বিষয়। উদাহরণ দিয়েছেন, গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম উদ্বোধন, ফিফা বিশ্বকাপ প্রচারণা, নতুন বছর ও বিভিন্ন জাতীয় দিবসে নানা দেশে ড্রোন শো হয়।
ড্রোন শোকে ‘অজানা ভয়’ বর্ণনা করে ফারুকী জানান, মিডিয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং বাংলাদেশও এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে।
সংস্কৃতি উপদেষ্টার এই ব্যাখ্যাও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ফারুকী জানিয়েছেন, বহুত্ববাদ, সংস্কৃতি ও ইতিহাস রক্ষার কাজ তিনি অব্যাহত রাখবেন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
১৯ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে