স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা (সাংবাদিক) হেল্প করবেন। কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সাথে সাথে জানাবেন। আমরা সাথে সাথে অ্যাকশন নিব।’
রংপুর বিভাগীয় সদর দপ্তরে দেশের উত্তরের ৮ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এই মতবিনিয়য়ের আয়োজন করা হয়।
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে জায়গায় যেই রকম ব্যবস্থা নেওয়া দরকার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হইছে। নির্বাচন খুব শান্তি পূর্ণ হবে, সুষ্ঠু পরিবেশে এবং একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।’
সীমান্ত ঘেঁষা জেলাগুলোর নিরাপত্তা নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্ডার বেল্ট এলাকা যেইগুলি রয়ে গেছে। সেখানে প্রচুরসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে।’
এর আগের দিন শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় একটি ইংরেজি সংবাদমাধ্যম কার্যালয় থেকে বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এটা দেখিনি।’
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, র্যাবের মহাপরিচালক শহিদুর রহমান, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম ছাড়াও আইনশৃঙ্খলাবাহিনীর বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে