স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর দুটিসহ চার সিটি করপোরেশনে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গত ৫ তারিখে ১৮টি জেলায় টিকা দেওয়া শুরু করেছি। আজ দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশনে এই কর্মসূচি শুরু করছি।
তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণকে যদি আমরা টিকার আওতায় আনতে পারি। বিশেষ করে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের, তাহলে আমরা হামের ভয়াবহ রূপ থেকে নিজেদের রক্ষা করতে পারব।
ডিএসসিসি জানিয়েছে, ডিএসসিসি এলাকায় চার লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এজন্য ৯০টি স্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী কেন্দ্র করা হবে ৪৫০টি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এই টিকা পাবে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। এর আগে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন করাইল বস্তিতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে