স্ট্রিম প্রতিবেদক

সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা বাড়ছে বলে অভিযোগ এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমজল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক খাদেমুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পাটওয়ারী বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে পারেনি। “নতজানু” পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত এলাকায় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে পাটওয়ারী জানান, ভবিষ্যতে ক্ষমতায় গেলে সীমান্তে নিহত সকল বাংলাদেশিকে ‘রাষ্ট্রীয় মর্যাদা’ দেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসন ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে।
পাটওয়ারী আরও বলেন, ভারতে নাগরিকত্ব সংক্রান্ত নতুন আইনে মানবিক সংকট তৈরি হবে। এর সরাসরি প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে পড়বে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবাসীদের সতর্ক থাকার পাশাপাশি সরকারকে দূরদর্শী কূটনীতি অবলম্বনের পরামর্শ দেন তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শক্তিশালী করার দাবি জানিয়ে পাটওয়ারী বলেন, ‘টহল কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিজিবি সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে তাঁদের মনোবল বাড়াতে হবে।’
গত ১৪ মে আমজল সীমান্তে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন খাদেমুল ইসলাম। নিহতের পরিবারের দাবি, খাদেমুল পেশায় জেলে ছিলেন এবং রাতে সীমান্তের কাছের জলাশয়ে মাছ ধরছিলেন। সীমান্তের কাছাকাছি চলে যাওয়ায় বিএসএফ তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। এই হত্যার প্রতিবাদ এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এনসিপির একটি প্রতিনিধি দল লালমনিরহাট সফর করে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে