স্ট্রিম প্রতিবেদক

আগামী ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যদের আলোচনা আজই শেষ হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার শুরুতে তিনি বলেন, ‘সব সংসদ সদস্যকে জানাতে চাই, আজই আমাদের বক্তব্য শেষ হবে। যে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী বক্তব্য নেওয়া হবে। যিনি আজ বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না, পরে আর সে সুযোগ থাকবে না। কারণ, আজ রাতেই বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষ করতে হবে।’
চিফ হুইপ আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) সকালে বিরোধীদলীয় নেতা, সংসদ নেতা ও অর্থমন্ত্রী বক্তব্য দেবেন। এরপর কাট মোশন ও ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। একই দিন অর্থ বিল (ফাইন্যান্স বিল) পাস করা হবে।’
নুরুল ইসলাম মনি জানান, পরদিন (মঙ্গলবার) মাগরিবের আগেই বরাদ্দ বিল (অ্যাপ্রোপ্রিয়েশন বিল) পাস করতে হবে। কারণ, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বিলটি পাস করে রাষ্ট্রপতির অনুমোদন এবং রাত ১২টার আগেই গেজেট প্রকাশ সম্পন্ন করতে হবে। এ কারণে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ করতে হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে