স্ট্রিম ডেস্ক

বিশেষ পরিস্থিতিতে গঠিত সরকার অবৈধ নয়। তবে তা নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। ১ মে, বৃহস্পতিবার জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দিয়েছেন।
তারেক রহমান বলেন, শ্রমিকদের অধিকার উপেক্ষা করে কোন রাষ্ট্র টেকসই উন্নতি করতে পারে না। দেশের অর্ধেক শ্রমজীবী মানুষই নারী। কিন্তু তাঁদের শ্রমের সঠিক মূল্য দেওয়া হয়নি।
সম্প্রতি রাখাইনে মানবিক করিডর দেওয়ার ব্যাপারে নীতিগত সম্মতির কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ ব্যাপারে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয়গুলোর সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসা উচিত।
এ সমাবেশ কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে এগোতে দেখা যায়। দুপুর নাগাদ এলাকাটিতে ছিল উপচে পড়া ভিড়। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, তাঁদের হাতে বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে