স্ট্রিম প্রতিবেদক

নাচ-গান আর নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ছায়ানটের অনুষ্ঠান শেষে শুরু হয় আয়োজনটি।
অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশনা করে সংগঠনটির শিল্পীরা। সমন্বয়ে ছিলেন সংগীতশিল্পী ও জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু।
দীর্ঘদিন বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের সুযোগ না পেলেও, এবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ায় বৃহৎ পরিসরে অনুষ্ঠান করতে পেরে আনন্দিত কেন্দ্রীয় জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন। তিনি জানান, সারা দেশের জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সাংস্কৃতিক সংগঠক ও জাসাসের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারহাদ হোসেন নিয়ন স্ট্রিমকে বলেন, ‘চব্বিশের গণ-আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুত্থান ঘটেছে। জনগণের মধ্যে আজকের বর্ষবরণের যে উচ্ছ্বাস, এটি গণতন্ত্রের পুনরুত্থানেরই প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘আজকের অনুষ্ঠানটা একটু সেপারেট অন্যান্য দিনের তুলনায়। নতুন কুঁড়িতে যারা চ্যাম্পিয়ান হয়েছিল, সেসব বাচ্চাদেরকে দিয়ে আমরা আজকের প্রোগ্রাম করেছি। আমরা এটা দেখাতে চাচ্ছি যে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশি জাতীয়তাবাদের সংস্কৃতিতে কীভাবে একীভূত করছি। তাদেরকে আমরা উৎসাহিত করে এগিয়ে দিচ্ছি।’
নৃত্যশিল্পী ও জাসাসের আরেক যুগ্ম আহ্বায়ক ফারজানা চৌধুরী বেবী স্ট্রিমকে বলেন, ‘বিগত সরকারের আমলে ভিনদেশি সংস্কৃতির আধিপত্য ছিল। তবে এবার সেটি নেই। এ ছাড়া দেশজুড়ে উৎসবের আমেজ ও কর্মসূচি অনেক বেড়েছে। সামনে নজরুলজয়ন্তীও অত্যন্ত জাঁকজমকভাবে ও যথাযথ মর্যাদায় উদযাপনের পরিকল্পনা করছে জাসাস।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে