স্ট্রিম প্রতিবেদক

আগামী অর্থবছরে ৪১ লাখ ২০ হাজার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা প্রদানের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পাইলট পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। আগামী অর্থবছরে সমগ্র বাংলাদেশে ৪১ লাখ ২০ হাজার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে শস্য, ফসল ও মৎসখাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে ১ হাজার ৫শ ৬৭ কোটি ৯৬ লাখ টাকা বাজেটে বরাদ্দ করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের ১৮০দিনের কর্মসূচিতে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন বর্ষায় আমরা ৩ কোটি ১৪ লাখ চারা রোপন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
বিরোধী দলীয় সংসদ সদস্যদের চাইতে সরকার দলীয় নারী সংসদ সদস্যরা এলাকার জন্য সহয়তা তহবিল পাচ্ছে বলে সংসদে অভিযোগ তুলেন মীর আহমেদ বিন কাশেম। তাঁর এই অভিযোগের উত্তর দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের দল থেকে এবং বিরোধী দল থেকে যেসব নারী সদস্যদের নির্বাচিত করা হয়েছে সংবিধানে কিংবা আইনে নির্দিষ্টভাবে তাঁদের কোনো আসন নেই। খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাঁদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার হক আছে। যেহেতু এই সংসদ এই নারী সদস্যদের নির্বাচিত করেছে খুব স্বাভাবিকভাবে তাঁদেরও একই রকমভাবে হক আছে। খুব স্বাভাবিকভাবে আমরা সরকারের নিয়ম অনুযায়ী এগুচ্ছি।’
তিনি আরো বলেন, ‘সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকাতে উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগীতা থাকবে বিরোধী দলীয় সদস্য যারা রয়েছেন তাঁদের এলাকাতেও আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব।’
দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের পতনের পরে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কীভাবে দুর্নীতি এবং অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খল ফিরে আনতে হবে। একইসঙ্গে দেশে ব্যবসাবান্ধব একটি পরিবেশ গড়ে তুলতে হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে