স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া থেকে ঢাকার গাবতলী পশুর হাটে গরু বিক্রি করতে এসে মো. মোফাজ্জল হোসেন (মফে ফারাজী) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত চার দিন তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নিখোঁজ মোফাজ্জল হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মীরপুর এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, গত ২৬ মে রাত ৩টার দিকে গাবতলী হাটে থাকা অবস্থায় প্রস্রাব করার কথা বলে বের হন মোফাজ্জল। এরপর আর তিনি ফিরে আসেননি। ওই দিন ভোর থেকে গাবতলী হাটসহ রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ এই ব্যবসায়ী কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না বলে জানা গেছে।
এ ঘটনায় নিখোঁজ মোফাজ্জল হোসেন ছেলে সাদ্দাম হোসেন ঢাকার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল শনিবার সন্ধ্যায় স্ট্রিমকে বলেন, ‘একজন নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানের জন্য আইনি যেসব প্রসিডিওর রয়েছে, তার সবই প্রয়োগ করা হচ্ছে। দেশের সব থানাতে ছবিসহ বেতারবার্তা পাঠানো হয়েছে।’
তদন্তের অগ্রগতির বিষয়ে ওসি জানান, গাবতলী পশুর হাটের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে সর্বশেষ মোফাজ্জল হোসেনের অবস্থান শনাক্ত করা গেছে। সেখানে তাঁকে কয়েকজনের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে।
তিনি বলেন, যাদের সঙ্গে তাঁকে আড্ডা দিতে দেখা গেছে, তাদের সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তাদের বেশ কয়েকজন স্বজনকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওসি দুলাল বলেন, তিনি স্বেচ্ছায় আত্মগোপন করে থাকতে পারেন, আবার কোনো অপরাধী চক্রের খপ্পরেও পড়ে থাকতে পারেন। আমরা সব দিক বিবেচনা করেই বিষয়টি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত তাঁর অবস্থান বা পরিণতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বাণিজ্যিক ক্যাম্পেইনের ৬০ হাজার টাকা ভেন্যু ফি বিশ্ববিদ্যালয় থেকে মওকুফ করিয়ে নিজে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ছাত্রী হল সংসদের ভিপির (সহসভাপতি) বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে দিনব্যাপী ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ওয়াশরুম (শৌচাগার) ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের এক সমর্থকের বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে কেবল ‘ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা’ বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষার্থী।
৯ ঘণ্টা আগে