স্ট্রিম ডেস্ক

বাগেরহাট প্রতিনিধি
মোংলা বন্দরের বেসক্রিক এলাকায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জাহাজের ক্রু ও স্টাফদের জিম্মি এবং মারধর করে বিয়ারিং,ইকুপমেন্ট, স্ক্রাপ, ওয়াররোফসহ প্রায় ২২লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ডাকাত দলের মারধরে তিন ক্রু আহত হয়েছেন।
গতকাল সোমবার (২৬ মে) ভোররাতে বন্দর চ্যানেলের (পশুর নদী) বেসক্রিক এলাকায় এমভি সেজুঁতি নামে জাহাজে এ ঘটনা ঘটে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার শরিফ জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইনসের মালিকানাধীন এম ভি সেজুঁতি ভারত থেকে পাথরবোঝাই করে গত বছরের ২২জুন মোংলাসমুদ্র বন্দরের বেসক্রিক এলাকায় নোঙর করে পণ্য খালাস কাজ সম্পন্ন করে। বন্দরে অস্থানকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এ জাহাজটি প্রায় এক বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। এ জাহাজটিতে চিফ অফিসারসহ ৭ ক্রু ও স্টাফ রয়েছেন। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে সোমবার ভোর রাতে একটি ফিসিং ট্রলারে দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় ১৪ জনের একটি ডাকাত দল। এ সময় জাহাজে থাকা রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টা মালামাল লুট করে দলের সদস্যরা। এ সময় ডাকাতেরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত গ্রাফস্ট, জাহাজ বাঁধার ওয়াররোফ রোফ, ইঞ্জিনে ব্যবহৃত বেয়ারিং, বিপুল পরিমাণ জ্বালানী তেল, মবিল ও রসদসহ বিভিন্ন ধরনের মালমাল লুটে নেয়। এ ছাড়া নাবিকদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। সশস্ত্র ডাকাতদের মারধরে জাহাজের তিন স্টাফ আহত হন। তাঁদের শিপিং এজেন্টের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শরিফ জাহিদুল করিম অমিত আরও জানান, মোংলা বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে এনিয়ে ৩ দফায় ডাকাতরা হানা দিয়ে লুটপাট চালায়। সর্বশেষ সোমবার ভোর রাতে জাহাজের প্রায় ২২লাখ টাকার মালামার অস্ত্রের মুখে লুট করে ডাকাতরা।
এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুন্ঠিত মালমার উদ্ধার ও ডাকাত দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।
এদিকে বন্দর চ্যানেলে থাকা বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ খবর নেয়া হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে