স্ট্রিম সংবাদদাতা

সুন্দরবনে বনবিভাগের সদস্যের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহতের অভিযোগ তদন্তে কমিটি হয়েছে। চার সদস্যের ওই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
এর আগে সোমবার (১৮ মে) সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখী খাল এলাকায় ওই ঘটনা ঘটে। জেলেদের অভিযোগ, বনবিভাগের সদস্যরা গুলি করে আমিনুরকে হত্যা করেছেন। অন্যদিকে, বনবিভাগ বলছে– ধস্তাধস্তির সময় রাইফেল থেকে গুলি বেরিয়ে তিনি নিহত হন।
জেলেরা জানিয়েছেন, বৈধ পাস নিয়ে আমিনুরসহ চার জেলে দুটি নৌকায় সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সোমবার সকালে তারা শতমুখী খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাকেন। না যাওয়ায় বন বিভাগের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই আমিনুর মারা যান।
তবে বন কর্মকর্তাদের দাবি, ওই দিন সুন্দরবন পশ্চিম বন বিভাগের পাটকোস্টা টহল ফাঁড়ির সদস্যরা মাছ ধরা নিষিদ্ধ থাকা অভয়ারণ্যে নৌকা দেখতে পেয়ে এগিয়ে যান। ওই সময় জেলেরা ডাঙায় উঠে যান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুর রহমান বলেন, নৌকা দুটি জব্দ করার সময় জেলেরা দা, কুড়াল ও বইঠা নিয়ে টহল দলের ওপর হামলা চালান। একপর্যায়ে টহল দলের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় ধস্তাধস্তিতে গুলি বের হয়ে আমিনুর আহত হন; রাইফেলটিও ভেঙে যায়। পরে গাবুরায় নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আমিনুরের মৃত্যু হয়।
বনবিভাগ জানিয়েছে, এ ঘটনায় স্থানীয়রা গাবুরা গ্রামের পাশের বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা-ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় বনবিভাগের পাঁচ কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় টহল দলের ওসি কয়রা থানায় মামলা করেছেন বলেও জানা গেছে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৯ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে