আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৩: ২২
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: সংগৃহীত

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (১৫ জুন) জ্যেষ্ঠ অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট আবেদন করেন।

ইউনূছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ আবেদনের শুনানি করবেন।

ইউনূছ আলী আকন্দ জানান, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ নামক আইনের বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই আইনেই সরকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।

হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা ছিল।

গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্য হয়। এ ঘটনায় অবহেলায় মৃত্যুর অভিযোগে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা।

ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত কমিটি করে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত