স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় সন্তানদের নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. তানিম দিনমজুর ছিলেন। অভিযুক্ত বড় ভাইয়ের নাম হানিফ। দুই ভাই পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকার একটি কলোনিতে বসবাস করে আসছিলেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শিশুদের নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র ঝগড়ায় রূপ নেয়। ওই সময় বড় ভাই হানিফ ছুরি দিয়ে তানিমকে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই হানিফ এলাকা ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে