স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে বগুড়ায় করা একটি হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বাড়ি কক্সবাজারে হওয়া সত্ত্বেও তাকে বগুড়ার মামলায় আসামি করার যুক্তি বিবেচনায় নিয়ে আদালত এই জামিন মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবদুর রহমান বদির পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান। আদেশের পর তিনি জানান, আবদুর রহমান বদির বাড়ি কক্সবাজারে। কিন্তু তাকে বগুড়ায় দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে। শুনানিতে বিষয়টি তুলে ধরা হলে আদালত এই গ্রাউন্ডে (যুক্তি) তাকে জামিন দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা ওই মামলায় গত ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।
উল্লেখ্য, আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ওই দুই নির্বাচনে শাহীন আক্তার সংসদ সদস্য নির্বাচিত হন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে