স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের ১৩টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে এবারই শতকরা হিসাবে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে রেকর্ড গড়েছে বিএনপি।
নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ভোট পেয়েছে, তা তাদের অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে ৫ থেকে ১০ শতাংশ বেশি। এর আগে ১৯৭৯ সালে দলটি সর্বোচ্চ ৪১ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়েছিল। আর ২০১৮ সালে সর্বনিম্ন ১২ দশমিক ৭ শতাংশ ভোট পায় তারা।
ইসির তথ্যমতে, বিএনপি এ পর্যন্ত ৭টি নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৯ (৪১ দশমিক ১৬ শতাংশ), ১৯৯১ (৩০ দশমিক ৮১ শতাংশ), ২০০১ (৪০ দশমিক ৯৭ শতাংশ) এবং ২০২৬ সালে (৪৯ দশমিক ৯৭ শতাংশ) ভোটে তারা সরকার গঠন করেছে। অন্যদিকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালে বিরোধী দলে থাকার সময় তাদের ভোটের হার ছিল যথাক্রমে ৩৩ দশমিক ৬০ শতাংশ, ৩২ দশমিক ৫০ শতাংশ ও ১২ দশমিক ৭ শতাংশ।
এদিকে, একক বা একতরফা নির্বাচন ছাড়া আওয়ামী লীগও কখনো বিএনপির এবারের মতো ফলাফল করতে পারেনি। বিতর্কিত ১৯৭৩, ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচন বাদে ২০০৮ সালে দলটি সর্বোচ্চ ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছিল।
অন্যদিকে, জামায়াতে ইসলামীও এবার তাদের ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়েছে। ৩১ দশমিক ৭ শতাংশ ভোট পাওয়া দলটির আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৯৯১ সালে ১২ দশমিক ১৩ শতাংশ। এর আগে কোনো নির্বাচনেই দলটি ১৫ শতাংশের বেশি ভোট টানতে পারেনি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে