স্ট্রিম ডেস্ক

ঝিনাইদহ ও নোয়াখালীতে ধর্ষণের পৃথক ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহে এক কিশোরী ও নোয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহে এক কিশরীকে ধর্ষণের মামলায় তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণী থেকে এ তথ্য জানা গেছে, ঝিনাইদহ সদরের একটি গ্রামের এক কিশোরী রবিবার দুপুরে প্রতিবেশী সোহেল মণ্ডলের (৩১) বাড়িতে যায়। সোহেল তাঁর নবজাতক শিশুকে কোলে নেওয়ার জন্য ওই কিশোরীকে ঘরে ডেকে নেন। পরে তাকে আটকে ধর্ষণ করেন। এরপর বাড়ি ফিরে এলেও বিষয়টি গোপন রাখে ওই কিশোরী। তবে সন্ধ্যায় শারীরিক যন্ত্রণা অসহনীয় হলে বিষয়টি তার মাকে জানায় সে।
এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে গ্রামের একটি দোকান থেকে সোহেলকে আটক করে পুলিশের দেয় এলাকাবাসী। পরে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী কিশোরীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার রাতেই সোহেল মণ্ডলকে আসামি করে সদর থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগীর মা। পরে আটক সোহেল মণ্ডলকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, তাঁর মেয়ে লেখাপড়া করে না। বাড়িতেই অধিকাংশ সময় থাকে। প্রতিবেশী সোহেল মণ্ডলের নিজের শিশুকে কোলে নিতে যাওয়ার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করেন। প্রশাসন যেন সঠিক তদন্ত ও সঠিক বিচার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় মামলার পর অভিযুক্ত সোহেল মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
নোয়াখালীর সুবর্ণচরে এক বিধবা নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় মো. সিরাজ উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার বিকেলে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে অভিযুক্ত সিরাজকে গ্রেপ্তার করে র্যাব-১১ ও র্যাব-৭। রাতেই তাঁকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন থানার ওসি মো. শাহীন মিয়া।
এর আগে চলতি বছরের ১১ মে রাতে আসামি সিরাজ ও ওসমান ওই নারীকে তুলে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আসামিরা। গ্রেপ্তার সিরাজ সুবর্ণচর উপজেলার বাসিন্দা।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সিরাজ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ তথ্য জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। তিনি আরও জানান, ভুক্তভোগী নারীর স্বামী দুই বছর আগে মারা গেছেন। তিনি তাঁর সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে