স্ট্রিম সংবাদদাতা

প্রায় ১৭ ঘণ্টার চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানায় লাগা ভয়াবহ আগুন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট টানা কাজ করেছে। পাশাপাশি সহায়তা দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা এবং বিজিবি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকলকর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত রেখে সমন্বিতভাবে কাজ করেছেন।
আশপাশের কোনো স্থাপনায় আগুন না ছড়ানোই সবচেয়ে বড় সাফল্য বলে তারা উল্লেখ করেন।
আগুন লাগার কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা দুটার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পর আগুন পাশের জিন হং মেডিকেল কারখানায় ছড়িয়ে পড়ে, ফলে দুইটি কারখানাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতায় ভবনের ছাদ পর্যন্ত ধসে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেক্সটাইল কারখানায় থাকা কাপড়, সুতা ও রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা ব্যাপক বেগ পেতে থাকেন।
আগুন লাগার সময় ভবনে থাকা অন্তত ২৫ থেকে ৩০ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে