স্ট্রিম সংবাদদাতা

বরিশালে এক আসামির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানো হয়েছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিএমপির পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাঁকে শোকজ করা হয়।
পুলিশ কমিশনার আশিক সাঈদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকা থেকে ৮০০ ইয়াবাসহ স্থানীয় মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা-পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি।
গ্রেপ্তারের পর জার্সিটি উল্টো করে তাঁর ছবি তুলে পাঠানো হয় বিএমপির মিডিয়া সেলে। পরে মিডিয়া উইংয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি ডিজিটালভাবে সম্পাদনা করা হয়। আর্জেন্টিনার জার্সির জায়গায় বসানো হয় ব্রাজিল ফুটবল দলের জার্সি।
সম্পাদিত ছবিটি পাঠানো হয় গণমাধ্যমে। পরিবর্তিত ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে বিএমপির মিডিয়া সেল থেকে সংশোধিত ছবি ও সঠিক তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয় গণমাধ্যমে।
পুলিশের একাধিক সূত্র জানায়, অভিযুক্ত এসআই তানজিল আহমেদ আর্জেন্টিনা দলের সমর্থক। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি বিএমপির মিডিয়া উইংয়ে দায়িত্ব পালন করে আসছেন।
এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তানজিল আহমেদ। তিনি বলেন, ‘দুষ্টুমির ছলে’ ছবিটি সম্পাদনা করা হয়েছিল। দায়িত্বশীল পদে থেকে এমন কাজ করা ঠিক হয়নি মন্তব্য করে এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মনির হোসেন বলেন, মঙ্গলবার পুলিশ কমিশনারের দপ্তরে এসআই তানজিল আহমেদকে তলব করা হয়। তাঁকে শোকজ করা হয়েছে, মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৪ ঘণ্টা আগে