স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ার পারতিল্লী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন মারা গেছেন। শুক্রবার (৮ মে ) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাটুরিয়ার তিল্লী এলাকার মো. আলম (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাটুরিয়ার দরগ্রাম থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে পারতিল্লী এলাকায় রোডক্রসিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আলম ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত দুজনকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কালু মিয়া ও বিকেলে সোনা মিয়ার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে