স্ট্রিম ডেস্ক

স্ট্রিম ডেস্ক
শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা দুটি অ্যাপার্টম্যান্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
গতকাল (২২ মে) বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন থেকে জানা যায়, জব্দ বিলাসবহুল অ্যাপার্টম্যান্টের মধ্যে একটি হলো লন্ডনের ১৭ গ্রোভনার স্কয়ারে অবস্থিত। এটি ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৬ কোটি টাকায় কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে অবস্থিত, যা ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৫৯ লাখ টাকায় কেনা হয়েছিল। এই অ্যাপার্টম্যান্ট দুটির একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল, যা অর্থপাচারের সম্ভাব্য প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে ।
যুক্তরাজ্যের নির্বাচন-সংক্রান্ত তথ্য অনুযায়ী, দেশটির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের বাড়িতে বসবাস করতেন। তবে তাঁর বর্তমান ঠিকানা হিসেবে এই বাড়িটি ব্যবহার করেন কি না, তা জানা যায়নি।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান, তাঁর স্ত্রী ও ছেলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। এরপর ২০২৫ সালের মার্চে তাঁদের বিদেশে থাকা স্থাবর সম্পত্তি জব্দ ও চলমান সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
এরই ধারাবাহিকতায়, যুক্তরাজ্যের এনসিএ বাংলাদেশে দুদকের সঙ্গে সমন্বয় করে তদন্তটি এগিয়ে নেয়। শেখ হাসিনার শাসনামলে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই জব্দের আদেশ দেওয়া হয়।
শায়ান রহমানের একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, আমাদের মক্কেল কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন। যুক্তরাজ্যে যেকোনো তদন্তে তিনি অবশ্যই সহযোগিতা করবেন।
ওই মুখপাত্র আরও বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এখন প্রকাশ্য বিষয়। সেখানে শত শত মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্য কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার শাসনামলে সংঘটিত দুর্নীতির তদন্তে জোর দিয়েছে। এ প্রক্রিয়ায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সহায়তায় অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে